মালদা

বাড়ি তৈরি করা নিয়ে দুই প্রতিবেশীর বচসা, বচসার জেরে এক গৃহবধূকে প্রানে মারার চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বাড়ি তৈরি করা নিয়ে দুই প্রতিবেশীর বচসা। যার জেরে এক গৃহবধূকে ইঁট দিয়ে আঘাত করে প্রানে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় আহত মহিলা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার সৈয়দপুর গ্রামে।
             

        জানা গিয়েছে আহতর নাম বিউটি মাহারা(২৮)। পাশের গ্রামেই বিউটির বিয়ে হয়। বেশ কিছুদিন আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে ঘুরতে আসে। এরই মধ্যে তার বাবা বাড়ি তৈরী করছিলেন। সেই সময় তাদের ঘরের চালা বেড়িয়ে প্রতিবেশী ধনঞ্জয় মাহারার বাড়িতে ঢুকে যায়। আর এই নিয়ে দুই পরিবারের বিবাদ শুরু হয়। বিবাদ চলা কালীন বিউটির বাবাকে লক্ষ্য করে অস্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে প্রতিবেশী ধনঞ্জয়। এরপরেই ধনঞ্জয় বিউটির বাড়িতে দলবল নিয়ে চরাও হয়ে মারধর শুরু করে। সেই সময় বিউটি বাবাকে বাঁচাতে গেলে তাকে ইঁট দিয়ে থেঁতলে খুনের চেষ্টা করে ধনঞ্জয় বলে অভিযোগ। এতে তার চোখে ও কানে গুরুত্বর আঘাত লাগে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি ধনঞ্জয় সহ তিনজনের নামে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর অভিযুক্ত ও তার দলবল পলাতক বলে খবর। তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/farqvvVzacE